আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ।

  আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ।


      স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল, যা আটকে থাকা নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামসকে আগামী বছর পৃথিবীতে ফিরিয়ে আনতে ব্যবহার করা হবে, সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে। গতকাল(রবিবার) রাতে, নাসা ও স্পেসএক্সের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। 


     নাসার নভোচারী নিক হেগ এবং রসকসমসের কসমোনট আলেকজান্ডার গর্বুনভ ড্রাগন ক্যাপসুলের docking সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইএসএসে প্রবেশ করেন। নাসা তাদের সামাজিক মাধ্যম X (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সংযুক্তির সময়কাল ২১:৩০ GMT বলে জানিয়েছে।


     স্পেসএক্সের ক্রু-৯ মিশন মূলত চারজন নভোচারীকে আইএসএসে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বয়িং স্টারলাইনার ক্যাপসুলের সমস্যা দেখা দেওয়ায়, উইলমোর ও উইলিয়ামসের জন্য দুটি খালি আসন বরাদ্দ করতে হয়েছিল। গত জুন মাসে তারা স্টারলাইনারের মাধ্যমে মহাকাশ স্টেশনে পৌঁছান, কিন্তু এরপর ক্যাপসুলটির থ্রাস্টার ত্রুটি ও হিলিয়াম লিকের কারণে এটিকে অযোগ্য ঘোষণা করা হয়।


     এই দুই প্রাক্তন সামরিক টেস্ট পাইলট আইএসএসে আটকে আছেন। নাসা স্টারলাইনারকে পুনরায় নিরাপদ হিসেবে ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় নভোচারীদের পৃথিবীতে ফেরানো সম্ভব হয়নি। তাই স্টারলাইনার ক্যাপসুলটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসে।


    বর্তমানে উইলমোর ও উইলিয়ামস নিক হেগ ও আলেকজান্ডার গর্বুনভের সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে Crew Dragon এর মাধ্যমে পৃথিবীতে ফিরবেন। এটি মাত্র ৮ দিনের মিশন হিসেবে শুরু হলেও, বর্তমানে তা ৮ মাসের দীর্ঘ যাত্রায় পরিণত হয়েছে।


    এই ঘটনাটি মহাকাশ গবেষণা ও অভিযানের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ, যেখানে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সাধারণ মিশন কিভাবে দীর্ঘায়িত ও জটিল হয়ে উঠতে পারে তা স্পষ্ট হয়েছে।


Post a Comment

Previous Post Next Post