কোনো প্রতিদ্বন্দ্বী নেই: ব্লু ওশান স্ট্র্যাটেজি দিয়ে জেতো সহজেই!
ব্যবসার সবচেয়ে বড় বাধা হলো প্রতিদ্বন্দ্বিতা, বিশেষত যখন বাজার অলরেডি দখলে। প্রতিষ্ঠিত ব্যবসাগুলো তাদের সুনাম, গ্রাহক আস্থার বিপরীতে নতুন উদ্যেক্তাদের ঠিকে থাকা বেশ কঠিন । আর যদি কেউ এমন বাজারে প্রবেশ করে যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে বা নিজেই নতুন বাজার ক্রিয়েট করে তবে কেমন হয়?
ধরো, তুমি একটা ফিটনেস সেন্টার খোলার কথা ভাবছো। বেশিরভাগ জিম বা ফিটনেস সেন্টারে একটা ধারণায় চলে—ওজন কমানো, শারীরিক ফিটনেস, অথবা বডি বিল্ডিং। সবাই একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে, একই ধরনের ফিটনেস প্রোগ্রাম দেয়।
কিন্তু তুমি ভাবলে, "আমি যদি ভিন্ন কিছু করি, তাহলে কেমন হয়?" ধরো, তখন তুমি "মেন্টাল ও ওয়েলনেস ফিটনেস সেন্টার" খুললে, যেখানে শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানসিক প্রশান্তি, মেডিটেশন, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট শেখানো হবে। এটা হবে এমন এক জায়গা, যেখানে মানুষ শুধু শরীরচর্চা নয়, মানসিক প্রশান্তির জন্যও আসবে। এর মধ্যে যোগব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, এবং মাইন্ডফুলনেস ট্রেনিং থাকবে, যা সাধারণ ফিটনেস সেন্টারে পাওয়া যায় না।
তুমি এমন একটি অভিজ্ঞতা তৈরি করলে যা এখনো অন্য কেউ দেয় না, এবং নতুন একটি বাজার তৈরি হলে—এটাই হলো ব্লু ওশান স্ট্র্যাটেজি(Blue Ocean Strategy)। যেখানে প্রতিযোগিতা কম, এবং তুমি এক নতুন আইডিয়া এপ্লাই করে গ্রাহকদের মন জয় করতে পারছো।
২০০৫ সালে W. Chan Kim ও Renée Mauborgne এর লিখিত
“Blue Ocean Strategy: How to Create Uncontested Market Space and Make the Competition Irrelevant” বইটির মাধ্যমে প্রথম ব্লু ওশান স্ট্রাটেজির ধারণা পাওয়া যায়।
ব্লু ওশান স্ট্র্যাটেজি:
ব্লু ওশান স্ট্র্যাটেজি হলো এমন একটি কৌশল যেখানে ব্যবসা নতুন বাজার তৈরি করে, যেখানে প্রতিযোগিতা কম বা নেই। এখানে উদ্যোক্তারা নতুন পণ্য বা সেবা দিয়ে গ্রাহকদের আকর্ষণ করে এবং একেবারে নতুন সুযোগ সৃষ্টি করে।ব্লু ওশান স্ট্রাটেজির কেন্দ্রে রয়েছে 'Value Innovation', যা একসাথে উন্নত মূল্য প্রদান এবং খরচ কমানোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে। এর মাধ্যমে কোম্পানিগুলি তাদের গ্রাহকদের জন্য নতুন এবং সুবিধাজনক পণ্য তৈরি করতে সক্ষম হয়।
সুবিধা:
প্রতিযোগিতা না থাকায় সহজে বাজার দখল করা যায়।
নতুন এবং ভিন্নধর্মী পণ্য বা সেবার মাধ্যমে উচ্চ লাভের সুযোগ থাকে।
নিজস্ব পরিচিতি তৈরি করার সুযোগ বেশি।
অসুবিধা:
নতুন বাজারে গ্রাহক আকর্ষণ করা কঠিন হতে পারে, কারণ এটি নতুন এবং অপরিচিত।
নতুন পণ্য বা সেবা বাজারে গ্রহণযোগ্যতা পাওয়ার ঝুঁকি থাকে।
নতুন কৌশল এবং প্রযুক্তিতে উচ্চ বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
