LinkedIn-এর AI মডেলে আপনার ডেটা ব্যবহৃত হচ্ছে? জেনে নিন কীভাবে আপনার ডেটা সুরক্ষিত রাখবেন।

 LinkedIn-এর AI মডেলে আপনার ডেটা ব্যবহৃত হচ্ছে? জেনে নিন কীভাবে আপনার ডেটা সুরক্ষিত রাখবেন।


          LinkedIn সম্প্রতি তাদের ব্যবহারকারীদের তথ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেলগুলো প্রশিক্ষিত করার বিষয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে দেওয়ায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।


LinkedIn কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে:


         LinkedIn ব্যবহারকারীদের পোস্ট, আর্টিকেল, প্রোফাইলের ভাষা পছন্দ এবং ব্যবহারের ধরণসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে, যা LinkedIn-এর সেবা উন্নয়নে ব্যবহৃত হয়। তারা দাবি করেছে যে, এসব তথ্য মূলত প্ল্যাটফর্ম উন্নয়নের জন্যই সংগ্রহ করা হচ্ছে। কিন্তু অনেকেই এই অটো-অপ্ট-ইন ফিচারের বিরুদ্ধে কথা বলছেন।


কীভাবে অপ্ট আউট করবেন?


        LinkedIn-এর AI প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না চাইলে, ব্যবহারকারীরা সহজেই অপ্ট আউট করতে পারেন। এজন্য:


--প্রোফাইল আইকনে ক্লিক করে Settings & Privacy অপশনে যেতে হবে।


---এরপর Data Privacy তে গিয়ে Data for Generative AI Improvement টগলটি অফ করতে হবে।


       মোবাইল অ্যাপের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।


ব্যবহারকারীদের ডেটা কীভাবে ব্যবহৃত হয়:


       LinkedIn-এর AI মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্যের মধ্যে ব্যবহারকারীদের পোস্ট করা আর্টিকেল এবং প্রোফাইলের বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত হতে পারে। LinkedIn তাদের জেনারেটিভ AI টুলের মাধ্যমে প্রোফাইল লেখার সাজেশন দেয়, যেখানে প্রোফাইলের তথ্য ব্যবহার করা হয়। তবে ব্যবহারকারীরা চাইলে এই সাজেশন সম্পাদনা করতে পারেন।


ডেটা অপসারণ:


        অপ্ট আউট করার পর ভবিষ্যতে AI মডেল প্রশিক্ষণের জন্য আপনার ডেটা ব্যবহার করা হবে না। তবে পূর্বে সংগৃহীত ডেটা মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে থাকলে সেটি সরানো সম্ভব নয়। LinkedIn জানিয়েছে, EU, EEA, বা সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।


        এছাড়া, ব্যবহারকারীরা চাইলে LinkedIn-এ সংরক্ষিত তাদের তথ্য ডাউনলোড বা ডিলিট করতে পারবেন।


       LinkedIn-এর AI প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের ফিচার নিয়ে অনেকেই অসন্তুষ্ট হলেও, অপ্ট আউট করার সুযোগ রয়েছে। তবে এটি পূর্বে ব্যবহৃত ডেটাকে প্রভাবিত করবে না, যা ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক।


Post a Comment

Previous Post Next Post