মাস্কের টেকওভারের পর X-এর মূল্য ৭৯% কমে ৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

 মাস্কের টেকওভারের পর X-এর মূল্য ৭৯% কমে ৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।


       ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে প্ল্যাটফর্মটির মূল্য ধারাবাহিকভাবে কমছে। ফিডেলিটি ইনভেস্টমেন্টস, যারা প্ল্যাটফর্মটির বড় অংশীদার, তাদের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী X (পূর্বে টুইটার)-এর মূল্যমান ৯.৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলার ক্রয়মূল্যের প্রায় এক-চতুর্থাংশ।


       ফিডেলিটির ব্লু চিপ গ্রোথ ফান্ডে দেখা গেছে, তারা X-এ তাদের বিনিয়োগের মূল্য প্রায় ৭৮.৭ শতাংশ কমিয়েছে। ফিডেলিটি প্রথমে X-এ ১৯.৬৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, তবে এখন তাদের মালিকানাধীন অংশের মূল্য নেমে এসেছে মাত্র ৪.১৮ মিলিয়নে।


       X বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। প্ল্যাটফর্মটির রাজস্ব বৃদ্ধি এবং ব্যবহারকারীদের ধরে রাখার ক্ষেত্রে বড় ধরণের সমস্যা দেখা দিচ্ছে। ইলন মাস্কের রিব্র্যান্ডিং এবং নতুন অপারেশনাল পরিবর্তন সত্ত্বেও, বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ বাড়ছে।


       ফিডেলিটির এই মূল্যায়ন X-এর আর্থিক সংকটের গুরুতর অবস্থাকে আরও বেশি করে সামনে এনেছে।


Post a Comment

Previous Post Next Post