মঙ্গলে স্টারশিপ: দুই বছরের মধ্যে পাঁচটি যাত্রী বিহীন মিশনের লক্ষ্য স্পেসএক্সের।

 মঙ্গলে স্টারশিপ: দুই বছরের মধ্যে পাঁচটি যাত্রী বিহীন মিশনের লক্ষ্য স্পেসএক্সের।



        স্পেসএক্স CEO ইলন মাস্ক সম্প্রতি সামাজিক মাধ্যমে এক্সে(X) জানান, তার সংস্থা আগামী দুই বছরে মঙ্গলে পাঁচটি যাত্রীববিহীন স্টারশিপ মিশন পরিচালনার পরিকল্পনা করছে। মাস্কের মতে, প্রথম যাত্রীববিহীন মিশন শুরু হবে পরবর্তী পৃথিবী-মঙ্গল স্থানান্তর উইন্ডোতে, যা আগামী দুই বছরের মধ্যে হতে পারে।


        মাস্ক জানিয়েছেন, যাত্রীববিহীন মিশনগুলো সফল হলে পরবর্তী চার বছরের মধ্যে প্রথম যাত্রীবাহী মিশন অনুষ্ঠিত হবে। তবে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে, যাত্রীবাহী মিশন আরও দুই বছর পেছাতে পারে। মাস্কের মতে, স্টারশিপের প্রস্তুতির সময়সীমা পরিবর্তনশীল, এবং তিনি পূর্বে উল্লেখ করেছিলেন যে মঙ্গল অভিযানের প্রথম যাত্রীবিহীন স্টারশিপ পাঁচ বছরের মধ্যে পাঠানো হবে, এবং প্রথম মানব অভিযানের লক্ষ্য সাত বছরের মধ্যে।


       গত জুন মাসে, একটি স্টারশিপ রকেট স্পেস থেকে ফেরার পর এটির সফল অবতরণ প্রক্রিয়া সম্পন্ন করে, যা বৈশ্বিক পরীক্ষার চতুর্থ প্রচেষ্টায় অর্জিত হয়। মাস্কের পরিকল্পনা হল একটি বৃহৎ এবং বহুমুখী স্টারশিপ তৈরি করা, যা এই দশকের শেষের দিকে চাঁদে এবং পরবর্তীতে মঙ্গলে মানুষের ও কার্গো পরিবহণের জন্য ব্যবহৃত হবে।


       এছাড়া, নাসা তাদের আর্টেমিস ৩ মিশনের সময়সীমা ২০২৬ সালের সেপ্টেম্বরে স্থানান্তর করেছে, যা আগে ২০২৫ সালের মধ্যে শেষের জন্য নির্ধারিত ছিল। এর পাশাপাশি, জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মাইযাওয়ানগত জুন মাসে একটি ব্যক্তিগত চাঁদের মিশন বাতিল করেছেন, যা স্পেসএক্সের স্টারশিপ ব্যবহার করার কথা ছিল।


       এখন স্পেসএক্সের জন্য ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠছে, বিশেষ করে তারা তাদের লক্ষ্যমাত্রা অর্জনে কতটা সফল হতে পারবে। তাদের যাত্রী-বিহীন মিশনগুলোর ফলাফল ভবিষ্যৎ মঙ্গলে মানুষের উপস্থিতির ভিত্তি স্থাপন করবে।


Post a Comment

Previous Post Next Post