ব্রাজিলে X-এর নিষেধাজ্ঞা প্রত্যাহার তবে গুনতে হবে মোটা অংকের জরিমানা।

 ব্রাজিলে X-এর নিষেধাজ্ঞা প্রত্যাহার তবে গুনতে হবে মোটা অংকের জরিমানা।



       সামাজিক যোগাযোগমাধ্যম X (পূর্বে টুইটার) ব্রাজিলে আবার চালু হতে চাইলে প্রায় ৫ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে হবে বলে ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানিয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি আগেই ব্রাজিলের আদালতকে জানিয়েছিল যে, তারা মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের নির্দেশনা মেনে নিয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তবে, আদালত থেকে আরও একটি নতুন জরিমানা আরোপ করা হয়েছে।


      বিচারক আলেক্সান্দ্রে ডি মোরায়েসের রায় অনুসারে, X এবং এর ব্রাজিলের আইনি প্রতিনিধিকে ১৮.৩ মিলিয়ন রিয়াইস (প্রায় ৩.৪ মিলিয়ন ডলার) জরিমানা পরিশোধে সম্মত হতে হবে। এর মধ্যে কিছু অর্থ ইতোমধ্যেই এক্স এবং স্টারলিংকের অ্যাকাউন্ট থেকে আটক করা হয়েছে। স্টারলিংকের মালিক ইলন মাস্ক, যিনি এ নিষেধাজ্ঞাকে ‘সেন্সরশিপ’ বলে অভিহিত করেছিলেন, সম্প্রতি তার অবস্থান থেকে পিছু হটেছেন এবং আদালতের নির্দেশ মেনে চলতে রাজি হয়েছেন।


     গত সপ্তাহে সাময়িকভাবে X প্ল্যাটফর্মটি ব্রাজিলে আবারও কিছু ব্যবহারকারীর জন্য চালু হয়ে গিয়েছিল তাই নতুনকরে ১০ মিলিয়ন রিয়াইস জরিমানা করা হয়েছে । যদিও এটি সম্ভবত টেকনিক্যাল কারণে হয়েছিল তবে আদালত এটি নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য করেছে।


     X-এর আইনজীবীরা জানিয়েছেন, তারা জরিমানা পরিশোধ করবে, তবে নতুন করে আরোপিত ১০ মিলিয়ন রিয়াইস জরিমানার বিষয়ে আপত্তি জানাবে।


      X প্ল্যাটফর্মটি গত আগস্টে ব্রাজিলে নিষিদ্ধ করা হয়, কারণ তারা ঘৃণামূলক বক্তব্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় আইনি প্রতিনিধি নিয়োগে ব্যর্থ হয়েছিল। বর্তমানে, X সমস্ত নির্দেশনা মেনে চলছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।



Post a Comment

Previous Post Next Post