Copilot এর নতুন ফিচার: স্ক্রিনের তথ্য বিশ্লেষণ এখন আরও সহজ।

Copilot এর নতুন ফিচার: স্ক্রিনের তথ্য বিশ্লেষণ এখন আরও সহজ।


        মাইক্রোসফটের কপাইলট প্রযুক্তিতে এসেছে নতুন কিছু ফিচার, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ করবে। উইন্ডোজ, আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েবে এই নতুন আপডেটগুলো আজ থেকেই ব্যবহার করা যাবে।


কপাইলট ভিশন: স্ক্রিনের তথ্য বুঝতে পারে-


       নতুন ‘কপাইলট ভিশন’ ফিচারটি স্ক্রিনে থাকা কনটেন্ট বিশ্লেষণ করতে পারে। আপনি কোনো ওয়েবপেজে গেলে এটি সেই পেজের ছবি ও লেখা থেকে তথ্য বের করে দিতে পারে। যেমন, কোনো খাবারের ছবির উপর প্রশ্ন করলে এটি সেই খাবারের রেসিপি জানিয়ে দেবে। তবে, মাইক্রোসফট জানাচ্ছে, এটি পেওয়াল এবং সেনসিটিভ কনটেন্টের ক্ষেত্রে কাজ করবে না।


‘থিংক ডিপার’: জটিল সমস্যার সহজ সমাধান-


       আরেকটি নতুন ফিচার ‘থিংক ডিপার’, যা কপাইলটকে আরও গভীর চিন্তা করতে সাহায্য করে। এটি জটিল সমস্যার জন্য ধাপে ধাপে সমাধান দিতে পারে, যেমন কঠিন অঙ্ক কষা বা ঘরের ফার্নিচারের বাজেট মেলানো।


কপাইলট ভয়েস: আপনার কথা শুনবে এবং উত্তর দেবে-


      কপাইলট ভয়েসের মাধ্যমে আপনি কপাইলটের সাথে সরাসরি কথোপকথন করতে পারবেন। কপাইলট আপনার প্রশ্ন শুনে গলার স্বর অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে এবং আপনাকে মুখে উত্তর শোনাবে। এই ফিচারটি এখনো নির্দিষ্ট কয়েকটি দেশে চালু হয়েছে।


ব্যক্তিগতকরণ: আপনার অভ্যাস অনুযায়ী সাজানো-


      কপাইলট এখন ব্যবহারকারীর আগের কাজের ওপর ভিত্তি করে পরামর্শ দিতে পারবে, তবে এই ফিচারটি ইউরোপে এখনো চালু হয়নি। মাইক্রোসফট জানিয়েছে, এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে কাজ করবে।



Post a Comment

Previous Post Next Post